বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে দিবসের শুরুতে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সকালে ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ডিসপ্লেসহ অন্যান্য অনুষ্ঠান প্রদর্শিত হয়। সকাল ১১টায় একই মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত।
এখানে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি (তদন্ত) মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, যুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ।সঞ্চালনা করেন সহ-অধ্যাপক প্রশান্ত বসাক। পরে, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit