শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতারা।

আজ রবিবার (২৬ মার্চ) সকাল ১০টায় শেরেবাংলা নগর এলাকায় জিয়াউর রহমানের কবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিএনপির মহাসচিব বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরও বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আজ লড়াই করতে হচ্ছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে, তাদের (আওয়ামী লীগ) শাসনামলেই মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি ভূলুণ্ঠিত হয়।’

মির্জা ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধ কারও একক প্রচেষ্টার ফসল নয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা। আর স্বাধীনতার আদর্শ ও চেতনা অক্ষুণ্ণ রাখতে সম্মেলিত আন্দোলনের মাধ্যমে বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রবিবার (২৬ মার্চ) ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির শীর্ষ নেতারা।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit