শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

যে কারণে পুতিনকে ধন্যবাদ দিলেন এরদোগান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার ফোনে আলাপ করেন এই দুই নেতা। এ সময় পুতিনকে দ্রুত ইউক্রেন সংঘাত নিরসনের আহ্বান জানান এরদোগান। খবর ইয়েনি শাফাকের। 

তুরস্কের যোগাযোগ পরিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন এরদোগান। এ সময় কৃষ্ণসাগর দিয়ে বহির্বিশ্বে ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়ানোর জন্য পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন এরদোগান।  

গত বছর ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইউক্রেনের কয়েকটি বন্দর থেকে বহির্বিশ্বে শস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। পরে জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে ফের তা চালু করা হয়। এ চুক্তির মেয়াদ দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনকলে তুরস্ক ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও আলোচনা করেছেন এই দুই নেতা। 

ফোনকলে এরদোগান এবং পুতিন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। 

 

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit