শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সমর্থকদের মিনার-ই-পাকিস্তানে জড়ো হওয়ার আহ্বান ইমরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২৫ মার্চ) রাত ৯টায় তারাবির নামাজের পর এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সমাবেশে ভাষণ দেবেন ইমরান খান। যেকোনো পরিস্থিতিতে এ সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সন্ত্রাসবাদের অভিযোগে করা তিন মামলায় আগাম জামিন নিশ্চিত করতে শনিবার (২৫ মার্চ) লাহোর অ্যান্টি-টেরোরিজম কোর্টে উপস্থিত হন ইমরান খান। এ সময় এক সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি বলেন, সরকার পিটিআইকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে তার জনগণের পক্ষ থেকে তার প্রতিক্রিয়া আজ মিনার-ই-পাকিস্তানে দেখা যাবে।

আদালতের বাইরে গাড়িতে ওঠার সময় গণমাধ্যমকে ইমরান খান বলেন, সরকার নিপীড়নের যে পদ্ধতিই ব্যবহার করুক না কেন আজ জনসাধারণের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া আসবে। সাবেক প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না।’ আরও বলেন, ‘আমি আজ বলছি, তারা (সরকার) মিনার-ই-পাকিস্তানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ দেখবে।’

এ সময় সমাবেশের আগে বহু পিটিআইকর্মীকে আটক করা হয়েছে বলে জানান পিটিআই চেয়ারম্যান। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের ১৬০০ কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কারণ তারা আজ আমাদের মিনার-ই-পাকিস্তান সমাবেশে যোগ দিতে চেয়েছিল।’পিটিআইয়ের প্রতি চলমান নৃশংসতাকে তিনি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর ও অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে  তুলনা করেছেন ইমরান খান। সেই সঙ্গে পিটিআইকে নির্মূল করার চেষ্টা ও মানুষকে তুলে নেয়ার জন্য নিন্দা জানান তিনি।

এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘আমি তারাবির নামাজের পর সবাইকে লাহোরে মিনার-ই-পাকিস্তানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সমাবেশে আমি আমার হাকীকী আজাদীর ভিশন ঘোষণা করব। এ ছাড়া কীভাবে আমরা পাকিস্তানকে দুর্বৃত্তদের জগাখিচুড়ি থেকে বের করে আনব, সে বিষয়ে পরিকল্পনা থাকবে।’

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া পাক প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন যে, ‘সরকার লোকদের উপস্থিতি ঠেকাতে সব ধরনের উপায়-উপকরণ ব্যবহার করবে। তবে আমি আমাদের জনগণকে মনে করিয়ে দিতে চাই যে, রাজনৈতিক সমাবেশে যোগ দেয়া তাদের মৌলিক অধিকার।’

পিটিআই প্রধান বলেন, ‘একটি স্বাধীন দেশের সদস্য হিসেবে প্রত্যেককে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং মিনার-ই-পাকিস্তানে আসতে হবে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইমরান খান লাহোরের মিনার-ই-পাকিস্তানে ‘মেগা পাওয়ার শো’ ঘোষণা করেন।

সমাবেশটি হওয়ার কথা ছিল গত রোববার (১৯ মার্চ)। কিন্তু লাহোর হাইকোর্ট চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করতে পিটিআই নেতৃত্বকে নিষেধ করার পর তা স্থগিত করা হয়। মোট দুই দফা পেছানোর  পর আজ শনিবার রাতে সমাবেশটি হতে যাচ্ছে।

এদিকে সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই পিটিআই নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু করেছে পাঞ্জাব পুলিশ। ইতোমধ্যে শতাধিক নেতাকর্মীকে আটক করার কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। একই সঙ্গে মিনার-ই-পাকিস্তানে যাওয়ার প্রবেশ ও প্রস্থান পথগুলোতে কন্টেইনারসহ অন্যান্য ব্লক বসিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit