শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সাকিবের জন্মদিনে মুশফিকের ‘অন্যরকম’ বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব-মুশফিকের বন্ধুত্বটা অনেক দিনের। প্রায় একই সময়ে ক্রিকেটে হাতেখড়ি দু’জনের, বিকেএসপি আর বয়সভিত্তিক দল পেরিয়ে একটা সময় দুজনেই গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সি। দু’জনের আন্তর্জাতিক অভিষেকটাও হয়েছে কাছাকাছি সময়েই।

৩৫ বসন্ত পেরিয়ে সাকিব আজ পা দিয়েছেন ৩৬ এ। এই অলরাউন্ডারের ক্যারিয়ারের পরন্ত বেলা হলেও এখনও বাংলাদেশের ক্রিকেটের সবেচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। ক্রিকেটের বাইরেও নানা জনকল্যাণমূলক কাজে সরব সাকিব। এমন একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়াটা যেকারও জন্যই গর্বের। ব্যাতিক্রম নন মুশফিকও।

এই উইকেটকিপার ব্যাটার সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব। এত বছর ধরে তোমার সব অর্জনের জন্য অসম্ভব গর্ব অনুভব করি। আমি সত্যিই ভাগ্যবান যে তুমি আমার বন্ধু, আমার সতীর্থ।’

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit