শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সংসদ সদস্য পদ বাতিলের পর যা বললেন রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্য ‘মানহানিকর’ প্রমাণিত হওয়ায় দুই বছরের সাজা পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেই সাজার জের ধরেই খোয়া গেছে তার সংসদ সদস্য পদ।

রাহুলকে বিজেপি শাসিত লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তবে কারাদণ্ড হলেও একমাসের জামিনে আছেন এই কংগ্রেস নেতা।

সংসদ সদস্য পদ হারানোর পর রাহুল বলেছেন, যে মূল্যই দিতে হোক না কেন দেশের জন্য তার লড়াই অব্যাহত থাকবে।

এক টুইটে রাহুল বলেছেন, ‘আমি ভারতের কণ্ঠস্বরের জন্য লড়ে যাবো।’ ‘তাতে যা মূল্য দিতে হয়, তা দেওয়ার জন্য আমি প্রস্তুত।’

শুক্রবারই রাহুলকে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা থেকে বহিষ্কার করা হয়। সাজাপ্রাপ্ত হওয়ায় আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়েও আছে শঙ্কা।

সূত্র: এনডিটিভি 

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit