শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

অরুণাচলে এমএফটিএস প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নারীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহায়তায় এমএফটিএস প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দুই নারী।

সিমা পিজি এবং নিখ জেসমিন নামের ওই দুই নারী গত বছরের সেপ্টেম্বরে অরুণাচলের পূর্ব কামেং জেলায় শুরু হওয়া ওই প্রকল্পে যোগ দিয়েছিলেন। প্রকল্পের আওতায় পিজি মেডিকেল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেন এবং জেসমিন কাজ করেন ড্রোন অপারেটর হিসেবে।অরুণাচল টাইমস জানিয়েছে, স্বাস্থ্য নিয়ে বিশ্বব্যাপী কাজ করা ইউএসএআইডি এবং ‘মোমেন্টাম’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই নারীদের বুধবার সংবর্ধনা দিয়েছে।

জেসমিন ভারতের স্বাস্থ্য খাতে প্রথম নারী ড্রোন অপারেটর। এই কাজের আগে তিনি প্যারাগ্লাইডিং পাইলট হিসাবে কাজ করেন।

তিনি বলেন, এখনও আমি প্রশিক্ষণ নিচ্ছি এবং ড্রোন অপারেটর হওয়ার কৌশল আয়ত্ত্ব করে চলেছি। আমি গত জানুয়ারির প্রথম সপ্তাহে পূর্ব কামেং জেলায় এমএফটিএস-এর অধীনে ড্রোন পরিচালনাকারী রেড উইংসের সঙ্গে যোগ দেই। এটা সত্যিই ভাল অভিজ্ঞতা। রেড উইংস শুধু স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগই দিচ্ছে না, নতুন প্রযুক্তি শেখারও সুযোগ দিচ্ছে।

জেসমিন আরও বলেন, জেলার দূর-দূরান্তে বসবাসরত মানুষের সেবা সমৃদ্ধ হচ্ছে। এখন গ্রামবাসীরা নিজেরাই এগিয়ে আসে, সাহায্য চায়। যখনই তারা আমাদের ড্রোন দেখে, তখনই তারা পিএইচসি এবং সিএইচসি এর কর্মীদের কাছে চিকিৎসা সহায়তার জন্য বলে। এর মানে হল, আমরা কিছু প্রভাব ফেলছি।

অন্যদিকে পিজি বুলা ক্যাম্প পিএইচসি-তে একজন নার্সিং অফিসার হিসেবে কাজ করছেন। এমএফটিএস এর মেডিকেল কো-অর্ডিনেটর হিসেবে যোগদান করে গত সেপ্টেম্বরে তিনি কাজ শুরু করেন। তিনি সেপাতে প্রশিক্ষণ করেন। প্রতিদিনের কাজের অভিজ্ঞতা এবং এমএফটিএস কীভাবে মানুষের উপকার করছে তার কিছু ঘটনাও তুলে ধরেছেন এই নারী।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit