রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

আখাউড়ায় মানবাধিকার কমিশনের বিতর্কিত পকেট কমিটি গঠন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ায় মানব সেবায় ব্রত নিয়ে গঠিত মানবাধিকার কমিশনের আখাউড়া -বিজয়নগরের শাখার কমিটি গঠিত।গতকালকে মানব সেবায় নিয়োজিত জনহৈতেষী ব্যক্তিদেরকে সমন্বয় করে নতুন মুখ নিয়ে কমিটির অনুমোদন করে উক্ত প্রতিষ্ঠানটি।এইবার ৪৬ সদস্য নিয়ে গঠিত প্রতিষ্ঠানটির ছয় জন উপদেষ্টা রাখা হয় এবং সভাপতি হিসেবে এ এম মোঃ হাসিবুল হাসান, নির্বাহী সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল রানা, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বাবলী সহ অন্যান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠিত হয়।উক্ত কমিটি গঠনের পর বিভিন্ন সামাজিক মাধ্যমে আখাউড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা বার্তা জানাতে থাকে এবং উক্ত কমিটির সদস্যরা যেন মানবাধিকার এর মূল নীতিগুলা যেমন-মানুষ হিসাবে একজন ব্যক্তি যে সম্মান, নিরাপত্তা ও অধিকার লাভ করে সেই বিষয়গুলো সামনে রেখে নতুন উদ্যমে জনকল্যাণে আত্মনিয়োগ করেন বলে সকলে সেই আশায় ব্যক্ত করেন।
কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক বাদল আহাম্মদ খান বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের আখাউড়া উপজেলা শাখার নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তবে কমিটির মধ্যে নুরপুর নারায়ণপুর এলাকার কিছু পকেট সাংবাদিকের নাম উক্ত কমিটির মধ্যে দেখা যাচ্ছে। আখাউড়া উপজেলার সুযোগ্য ও স্বনামধন্য সাংবাদিকের নামও নতুন কমিটিতে রাখা যেত বলে আমি মনে করি। তিনি আরো বলেন, আখাউড়াতে দৈনিক কালের কন্ঠ,  দৈনিক ইত্তেফাক, যায় যায় দিন, সমকালের সাংবাদিক থাকা সত্বেও তাদের নাম কমিটির মধ্যে না থাকায় বিষয়টি পকেট কমিটির মতো মনে হচ্ছে। পরিশেষে সাংবাদিক বাদল আহাম্মদ খান বলেন, নতুন কমিটির সকলকে কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ হইতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit