শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৭৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর নবীন বরণ, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।বুধবার (২২ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাকেরিনা বেগম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ম্যানেজিং কমিটির সদস্য সজিব বসুনিয়া, উজ্জল কাঞ্জিলাল, বেলাল হোসেন, রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে নবীন বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষকদের পরামর্শ প্রদান করেন অতিথিগণ।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৩,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit