স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রান করেছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে মাত্র ৬৩ বলে সেঞ্চুরি করেন তিনি। তার সুবাদে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ২২ থেকে ১৮ নম্বরে উঠে এলেন তিনি। তার নামের পাশে আছে ৬৪৬ রেটিং পয়েন্ট।
দুই ম্যাচ মিলিয়ে মুশফিক করেছেন ১৪৪ রান। এখন পর্যন্ত তিনিই সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। বিপরীত চিত্র তামিম ইকবালের ক্ষেত্রে। প্রথম ম্যাচে ৩ ও দ্বিতীয় ম্যাচে তিনি করেন ২৩ রান। ফলে ৩ ধাপ পিছিয়ে ২২ নম্বরে চলে গেছেন তিনি।
কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০০