মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

আরাভ খান গ্রেফতার হয়েছেন কিনা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেফতার হননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন দুপুরে দুবাইয়ে আরাভ খানের গ্রেফতারের গুঞ্জন নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‍দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। 

প্রতিমন্ত্রী বলেন, আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে না থাকে তাহলে কোনো কারণে মুক্ত থাকার পরিস্থিতি থাকে না।

তাহলে আরাভ কি গ্রেফতার হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সে (আরাভ খান) অ্যারেস্ট হয়নি।  এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৩,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit