রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৫৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া কন্যার বিয়ের আয়োজন করার দায়ে বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারের (১৩) বাল্য বিয়ের আয়োজন চলছিল। সেখানে গিয়ে দেখতে পাই বিয়ের প্রস্ততি চলছিল। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেই।

ইউএনও আরো বলেন, এছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো.আবুল খায়েলকে ৫ হাজার জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনবাগ থানার একটি পুলিশ টিম।  

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit