বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
আবারও ঘানার ডাকআউটের নেতৃত্বে কার্লোস কেইরোজ হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইফতারে ঠান্ডাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যা লাগবে : দুধ দুই লিটার, মোটা সেমাই হাফ কাপ (তিন রঙের সেমাই হলে ভালো), কুলসন সেমাই, চিনি ১.৫ টেবিল চামচ, মাওয়া আধা কাপ, গুঁড়াদুধ ১ কাপ, কনস্টাচ ৪ টেবিল চামচ।

সাজানোর জন্য যা লাগবে : ক্রিম এক টিন, বেবি সুইট সাদা ও লাল এক কাপ, পাকা আম, বেদানা, কলা, আঙুর, কিউব করে কাটা ২ কাপ, বাদাম কুচি আধা কাপ, জেলো সবুজ ও লাল ১ কাপ কিউব করে কাটা।

যেভাবে করবেন : অল্প গরম দুধে মাওয়া গলিয়ে নিয়ে এর মধ্যে বাকি সব দুধ দিয়ে জাল দিয়ে ঘন করে কাস্টাড বানিয়ে নিন। এরপর একটু ঠান্ডা দুধ দিয়ে গুঁড়াদুধ ও কনস্টাচ গুলে নিতে হবে। যাতে কোনো দানা না থাকে। এটা কাস্টাডে দিয়ে জ্বাল করে এতে সেমাই দিয়ে নেড়ে রান্না করে চিনি দিতে হবে। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ক্রিম মিশিয়ে নিন। এবার এতে টুকরা করা মিষ্টি, টুকরা করা ফল, বাদাম কুচি, কিছুটা রেখে বাকিটা মিশিয়ে নিতে হবে। এবার সার্ভিং ডিশে বা গবলেটে ঢেলে ওপরে ছোট মিষ্টি, কিছু টুকরা ফল, বাদাম কুচি এবং লাল সবুজ জেলো দিয়ে সাজিয়ে ঠান্ডা পরিবেশন করুন দুধ দুলারি।

চকোলেট ব্রাউনি মিল্ক শেক

যা লাগবে : স্ট্রবেরি আইসক্রিম দুই স্কুপ, চকোলেট ব্রাউনি ক্রাম্ব ২০০ গ্রাম, ঠান্ডা দুধ ৪০০ মিলি।

যেভাবে করবেন : আইসক্রিমসহ সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

পুদিনার লাচ্ছি

যা লাগবে : দই দুই কাপ, আদা কুচি এক চা চামচ, চাট মসলা এক চা চামচ, বিটলবণ স্বাদমতো, ধনিয়াপাতা ও পুদিনাপাতা দুই টেবিল চামচ করে, কাঁচামরিচ দুই পিস।

যেভাবে করবেন : ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করুন। মিহি হলে পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। গ্লাসে আইস কিউব দিয়ে মিশ্রণটি ঢেলে পরিবেশন করুন।

তরমুজের লাচ্ছি

যা লাগবে : ঠান্ডা তরমুজ ২ কাপ, ঠান্ডা টকদই ২ কাপ, চিনি পছন্দমতো, বরফ টুকরা ৮টি।

যেভাবে করবেন : তরমুজের বিচি ছাড়িয়ে নিন। সব একসঙ্গে ব্লেন্ড করে নিন। ওপরে আবার বরফ দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit