বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
আবারও ঘানার ডাকআউটের নেতৃত্বে কার্লোস কেইরোজ হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সজনে ফুলের স্পেশাল রেসিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চলছে সজনের সিজন। এখন প্রতিদিন বাঙালির ঘরে ঘরে আর পাঁচটা তরকারির সঙ্গে সজনের যে কোনও একটা পদ থাকেই। ডাঁটা, পাতা হোক বা ফুল, ভোজন রসিক বাঙালি সজনের বেলায় বাদ দেয় না কিছুই। তবে শুধু খেতে সুস্বাদু নয়, বরং মৌসুম পরিবর্তনের সময় এই সব্জি নানা অসুখও প্রতিরোধ করে।

চিকিৎসকদের মতে, সজনেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যলশিয়াম ও পটাশিয়াম। অ্যান্টিঅক্সিড্যান্টও ভরপুর এই সব্জিতে। তাই আবহাওয়া পরিবর্তনের সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সজনের বিশেষ ভূমিকা রয়েছে। আজ আপনাদের জন্য রইল সজনে ফুলের এক সুস্বাদু রেসিপি।

সজনে ফুলের চচ্চড়ি তৈরির উপকরণ

সজনে ফুল পরিমাণমতো

২টো মাঝারি মাপের আলু টুকরো করে কাটা

১টা বড় সাইজের বেগুন টুকরো করে কাটা

আদা বাটা

কাঁচা মরিচ বাটা

ভাজা বড়ি

আধ চা চামচ কালো জিরে

স্বাদমতো লবণ ও চিনি

হলুদ গুঁড়া সামান্য

লাল মরিচ গুঁড়া

সরিষা তেল পরিমাণমতো

১ টেবিল চামচ সরিষা বাটা

কয়েকটা কাঁচা লঙ্কা চেরা

সজনে ফুলের চচ্চড়ি তৈরির পদ্ধতি

১) সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে রাখুন।

২) কড়াইতে সরিষার তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিন। দু’টো একটা শুকনো মরিচ ইচ্ছা করলে দিতে পারেন।

৩) একটু নাড়াচাড়া করে আদা বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে দিন। এর মধ্যে আলু, বেগুন দিয়ে ভালো করে ভেজে নিন।

৪) এ বার তাতে কাঁচা মরিচ চেরা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সজনে ফুল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।

৫) একটু পর সরিষা বাটা দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নিন।

৬) মাখো মাখো হয়ে এলে ১ চামচ কাঁচা সরিষার তেল ও বড়ি ভাজা ছড়িয়ে ঢাকা দিয়ে দিন কিছুক্ষণ। তারপর আঁচ নিভিয়ে দিন।

৭) গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ফুলের চচ্চড়ি।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অমি/২১ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit