শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

নিখোঁজের ২৪ দিন পর পুকুর থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে এক বিধবা নারীর মরদেহ নিখোঁজের ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে। ওই নারীর গলিত বস্তাবন্দি মরদেহ গতকাল সোমবার বিকেলে তার বাড়ির পাশের ডোবা উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উজিরপুর থানার কর্মকর্তা। 

গত ২৪ ফেব্রুয়ারি বান্না গ্রামের মৃত মো. আলম শাহার স্ত্রী শাহানাজ বেগম (৫৩) নিখোঁজ হন। এ ঘটনায় শাহানাজের  ভাতিজা আলামিন উজিরপুর থানায় সাধারণ ডায়রি করেন। ডায়রির সূত্র ধরে প্রতিবেশী ইদ্রিস মিয়াকে (৬০) গ্রেফতার করে পুলিশ। তিনি এখনও জেলহাজতে রয়েছেন।  

পুলিশ জানায়, গত সোমবার বান্না গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আক্তার মিয়া ওরফে তুহিন এবং আলী আফছার মিয়ার ছেলে মিঠু মিয়া বাড়ির পাশের ডোবায় সেচ মেশিন দিয়ে পানি সেচ করে মাছ ধরছিলেন। একপর্যায়ে একটি সাদা প্লাস্টিকের বস্তায় এক গলিত লাশ দেখে পুলিশকে খবর দেন তারা। থানা পুলিশ বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে উজিরপুর থানার ওসি কামরুল হাসান জানান, ওই নারী নিখোঁজ ছিলেন। প্রায় ৩ সপ্তাহ পর জলাশয়ের মধ্যে থেকে তার বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। 

কিউএনবি/অমি/২১ মার্চ ২০২৩,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit