শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম

রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের চালানে ভয়াবহ বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্রিমিয়ার উত্তরাঞ্চলে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি চালানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেলপথে নেওয়া ওই চালানের ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে। 

মঙ্গলবার এক বিবৃতিতেই ইক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে ।

ক্রিমিয়ার রুশ নিয়ন্ত্রিত শহর ঝানকোইয়ের প্রধান ইহর ইভিন জানিয়েছেন, রাতে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ওই চালানে ড্রোন হামলা চালানো হয়েছে।

 ইউক্রেনের পক্ষ থেকে বিস্ফোরণের কথা জানানো হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এর পেছনে কে বা কারা জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি। ইউক্রেনের ড্রোন হামলা চালিয়ে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে কি না, সেটাও জানায়নি রাশিয়া।

কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র কৃষ্ণসাগরে অবস্থাররত রুশ নৌবহরে নেওয়া হচ্ছিল।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই চালানে রাশিয়ার ক্যালিবার–কেএন ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল।

বিস্ফোরণের পর ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইহর ইভিন জানিয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তি ড্রোনের আঘাতে আহত হয়েছেন। এই বিস্ফোরণে কয়েকটি ভবন ও বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন ধরে গেলেও কোনো সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা জানাননি এই প্রশাসক।

কিউএনবি/অমি/২১ মার্চ ২০২৩,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit