সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী এক লাফেই তেলের দাম বাড়ল ৩ শতাংশ সৌদি-পাকিস্তান-তুরস্ক জোটের আনুষ্ঠানিক নাম ঘোষণা নেপালে একাই ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করলেন শিক্ষক খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময়। কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল

বাল্টিক সাগরে মার্কিন বোমারু যুদ্ধবিমান, পাল্টা বিমান ওড়াল রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দুইটি কৌশলগত বোমারু বিমান রাশিয়ার সীমান্তের দিকে উড়ে যায়। এই ঘটনায় রাশিয়া একটি এস-ইউ ৩৫ যুদ্ধবিমান আকাশে ওড়ায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়ে বলেছে, তাদের যুদ্ধবিমানটি ঘাঁটিতে ফিরে আসে। কারণ, রাশিয়ার সীমান্তের দিক থেকে মার্কিন বোমারু বিমান চলে যায়। 

গত সপ্তাহে কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ড্রোনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিমান মুখোমুখি হয়। রুশ যুদ্ধবিমানের আঘাতে মার্কিন ড্রোন ভেঙে পড়ে। ওই ঘটনা নিয়ে উত্তেজনা ঠাণ্ডা না হতেই নতুন এই ঘটনা ঘটল।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাস দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ সেন্টারকে উদ্ধৃত করে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের যে দুইটি বিমান তাদের সীমান্তের দিকে উড়ে যায়, তা বি-৫২এইচ বলে শনাক্ত করা হয়। রাডারে মার্কিন বিমান শনাক্তের পরপরই এসইউ-৩৫ যুদ্ধবিমান ওড়ানো হয়। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সীমান্তের কোনো লঙ্ঘনের অনুমতি নেই। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অমি/২১ মার্চ ২০২৩,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit