রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩২৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসি বসুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়েছে। ব্যবসায়ী সমিতির উদ্যোগে মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে করেন সমিতির সাধারন সম্পাদব রবিউল ইসলাম মিঠু।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে পৌরশহরের মুরগিহাট জামে মসজিদের মার্কেটে জাকির হোসেন নামে এক ব্যক্তি ২০১০ সালে তিন বছর মেয়াদী চুক্তিবদ্ধ হয়ে একটি ঘর ভাড়া নিয়ে গার্মেন্টসের (আল-আমিন বস্ত্রালয় এন্ড গার্মেন্ট) ব্যবসা করে আসছেন। কিন্তু অভিযোগ করা হয়েছে জাকির হোসেন দীর্ঘদিন ধরে ভাড়ার টাকা পরিশোধ করেনি। তার ওপর ভাড়ার মেয়াদ ২০১৩ সালে শেষ হলেও তিনি নতুন করে চুক্তিবদ্ধ হননি। ফলে কমিটির পক্ষ থেকে ঘর ছাড়ার জন্য একাধিকবার নোটিশ করা হলেও জাকির হোসেন কর্নপাত করেননি।

এ ব্যাপারে ব্যবস্থা নিতে মসজিদ কমিটির পক্ষ থেকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সাধারন সম্পাদক বরাবর লিখিত আবেদন করা হয়। ফলে বিষয়টি সমাধানের জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জাকির হোসেন ও মসজিদ কমিটিকে সমিতির কার্যালয়ে তলব করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে নির্ধারিত তারিখে মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হলেও জাকির হোসেন ছিলেন অনুপস্থিত। বিধায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মসজিদ কমিটিকে আইনের আশ্রয় নেওয়ার পরার্মশ দেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, এ কারনে আল-আমিন বস্ত্রালয় এন্ড গার্মেন্টের মালিক জাকির হোসেন বাদি হয়ে ২৭ ফেব্রুয়ারি যশোরের একটি আদালতে মনিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসি বসুসহ আট জনের বিরুদ্ধে দোকান ভাংচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগ এনে একটি মামলা করেন। ফলে মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলাবাজ জাকির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি তুলসি বসু, বাবর আলী জোয়াদ্দার, আক্তারুল ইসলাম, আবদুল খালেক, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন পালিত, সাধারন সম্পাদক গোবিন্দ ঘোষ, জুতা ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু বিশ্বাস, টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুব হাসান ফারুক, চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোনায়েম মোড়ল, ধান-পাট ও ভূশিমাল ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল কাদির মিঠু, পাইকারি কাচা বাজার আড়ৎদার সমিতির সভাপতি উৎপল মজুমদার বাচ্চু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit