শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম

ত্বকের জেল্লা বাড়াবে যেসব ফেসিয়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হাতে পর্যাপ্ত সময় না থাকলে অল্প সময়ের মধ্যে ত্বকে জেল্লা পেতে কেবল প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করলে হবে না। মুখে ব্রণ, র‍্যাশ, ফুসকুড়ি ইত্যাদির থেকে মুক্তি পেতে চাইলেও কেবল ঘরোয়া টোটকায় সহজে ফল পাবেন না। তাই বেড়াতে যাওয়া হোক বা কোনো অনুষ্ঠান দ্রুতই ত্বকের জেল্লা পেতে করিয়ে নিতে পারেন এই স্কিন ট্রিটমেন্টগুলো।

যেসব ট্রিটমেন্ট করলে বাড়বে ত্বকের জেল্লা

ফেসিয়াল

কোথাও বেড়াতে যাওয়ার আগে অবশ্যই ফেসিয়াল করান। আজকাল বিভিন্ন ধরনের ফেসিয়াল করানো যায়, পছন্দ মতো একটা বেছে নিন, যেমন অক্সিজেন ফেসিয়াল, হাইড্রেট ফেসিয়াল, ইত্যাদি। এসব ফেসিয়াল ত্বকের নানা সমস্যা দূর করতে অনেকটাই সাহায্য করে।

লেজার স্কিন রিসারফেসিং

আপনি যদি ব্রণর দাগ থেকে ফ্যাকাশে হয়ে যাওয়া ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি এই ট্রিটমেন্ট বেছে নিতে পারেন। বয়সজনিত কারণে ত্বক কুঁচকে গেলেও আপনি এই ট্রিটমেন্টের ওপর ভরসা করতে পারেন। এই ট্রিটমেন্টের প্রভাব প্রায় ১ বছর থাকে।

বোটক্স এবং ফিলার

যদিও অনেকেই এই ট্রিটমেন্ট করতে ভয় পান, তবে চটজলদি উপায়ে যদি ত্বকের জেল্লা ফেরাতে চান এর থেকে ভালো কিছু হয় না। তবে এই ট্রিটমেন্ট করলে বলিরেখা তো বটেই, বয়সজনিত নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি একবার করলে ১ বছর পর্যন্ত এর প্রভাব থাকে।

এলইডি লাইট থেরাপি

মাত্র ২০ মিনিটে আপনার ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে এই থেরাপি সহজলভ্য আর ভালো কাজ দেয়। দূর হবে আপনার শুষ্ক স্কিনের সমস্যাও। সঙ্গে যদি আপনার একজিমার সমস্যা থাকে সেটাও দূর হবে। এই ট্রিটমেন্ট একবার করলে ২ থেকে ৩ মাস ফল পাবেন।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit