বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

হাইপারসনিক অস্ত্রের ব্যবহার নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছে হাইপারসনিক অস্ত্র থাকলেও সেসব ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

এক সাক্ষাতকারে তিনি বলেছেন, মস্কোর কাছে এখন হাইপারসনিক অস্ত্র রয়েছে। তবে সেগুলো বাস্তবে ব্যবহার করা হচ্ছে না। অস্ত্রগুলো অন্যান্য অত্যাধুনিক সিস্টেমের মতোই মজুত রাখা হয়েছে। 

রোববার সাংবাদিক পাভেল জারুবিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত রসিয়া-১ টিভি চ্যানেলে ‘মস্কো, ক্রেমলিন, পুতিন’ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। খবর তাস’র।

পুতিন বলেন, আসলে স্থলবাহিনীর উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। কিন্তু তখন হাইপারসনিক অস্ত্র না থাকলেও এখন সেগুলো বিদ্যমান! হ্যাঁ, আমরা আসলে সেগুলো ব্যবহার করি না। কিন্তু আমাদের হাতে সেগুলো রয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? 
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, হাইপারসনিক অস্ত্রের পাশাপাশি অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থাও আমাদের হাতে রয়েছে। যদিও ২০১৪ সালে এমন কিছুই ছিল না।’

২০১৪ সালে বিশেষ অপারেশন শুরু করা গুরুত্বপূর্ণ ছিল কি-না জানতে চাইলে পুতিন জোরদিয়ে বলেন, তখন থেকে বাস্তবতা পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘এখানে সংযোজক ভাব ব্যবহার করা যাবে না।’
 

 

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit