বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুর জেলার শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের তদন্ত কমিটি। 

সোমবার শিবচরের এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

কমিটির সদস্য মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি, মাদারীপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন ছাড়াও বুয়েটের একটি প্রতিনিধি দল কার্যক্রম শুরু করেছে।  

কমিটি প্রত্যক্ষদর্শী, স্থানীয় দোকানদারসহ অনেকের সঙ্গে কথা বলেন। এছাড়াও দুর্ঘটনাকবলিত বাস, হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শনের কথা রয়েছে তদন্ত কমিটির। দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক।

তদন্ত কমিটির প্রধান পল্লব হাজরা বলেন, তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন জমা দেব।

উল্লেখ্য, রোববার ভোর রাতে খুলনা থেকে যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩৪৮) ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ১৫ জন যাত্রী তোলে। বাসটি পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি এক্সপ্রেস হাইওয়ের নিচের আন্ডারপাসের গাইড ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসটির একটি অংশ আন্ডারপাসের ওপর এবং অন্য অংশ এক্সপ্রেসওয়ের ঢালুতে ঝুলে ছিল। ঘটনাস্থলেই গাড়ির মধ্য থেকে ১৪ জনের মরদেহ বের করা হয়। শিবচর হাসপাতালে মারা যায় তিনজন এবং ঢাকাতে আরও দুইজনসহ মোট ১৯ জন মারা যায়।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit