মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

সাত ম্যাচ পর লিটনের ফিফটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২০ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১১৪ রান। লিটন অপরাজিত আছেন ৫৬ বলে ৫৬ রান করে। তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত ৩৯ বলে অপরাজিত আছেন ৩২ রানে।

ওয়ানডেতে গত বছরের আগস্টে সবশেষ ফিফটির দেখা পেয়েছিলেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে ৮৯ বলে ৮১ রানে অপরাজিত থেকে তিনি রিটায়ার্ড হার্ট হন। এরপর ভারতের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪১ রান। তিন ম্যাচ মিলিয়ে করেন ৭৭ রান।

পরের সিরিজে অবস্থাটা আরও নাজুক। ইংল্যান্ডের বিপক্ষে মার্চের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুবারই আউট হন ডাককে সঙ্গী করে। সবমিলিয়ে সিরিজে তার রান মাত্র ৭। তাতে শঙ্কা জেগেছিল দেশের ক্রিকেটে প্রতিভাবান এ ব্যাটারের ফর্ম হারানোর। কিন্তু আয়ারল্যান্ড সিরিজে লিটন আবার ঘুরে দাঁড়ান। প্রথম ম্যাচে অবশ্য ৩১ বলে ২৬ রান করে আউট হন। আর দ্বিতীয় ম্যাচে তুলে নেন ফিফটি। তাতে বিশ্বকাপের বছরে স্বস্তি ফিরতেই পারে টাইগার শিবিরে।

লিটন ক্রিজে স্থায়ী হলেও, আরেক ওপেনার তামিম ইকবাল রান আউটের শিকার হয়ে মাঠ ছেড়েছেন ৩১ বলে ২৩ রান করে। এর আগে তিন-ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এ ম্যাচ জিতে তাই এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় তামিম বাহিনী। এদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। আগের ম্যাচে তিনি ছাড়া বাকি সব বোলারই উইকেটের দেখা পেয়েছিল। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। সবশেষ ইংল্যান্ড সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন এ পেসার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, লর্কান টাকার, ম্যাথু হামফ্রেয়েস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হুম।

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit