শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ব্রিটেনের মোবাইল ডিভাইসে চালু হচ্ছে সরকারি জরুরি সংকেত বার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে মোবাইল ডিভাইসের মাধ্যমে জনসাধারণকে জরুরি বিপদ সংকেত পাঠাতে সরকার আগামী মাসে একটি নতুন পদ্ধতির ওপর পরীক্ষা চালাবে। এতে মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের কাছে সাইরেন বাজার মতো সতর্কতামূলক বার্তা পাঠানো হবে।

বন্যা কিংবা আগুনের মতো জীবনের প্রতি হুমকির পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক করে এই জরুরি বার্তা পাঠানো হবে। যেসব পরিস্থিতিতে এই বার্তা পাঠানো হবে সেই তালিকায় পরে সন্ত্রাসবাদের মতো ঘটনাকেও যুক্ত করা হবে বলে কর্মকর্তারা বলছেন।

আগামী ২৩ এপ্রিল সন্ধ্যায় ব্রিটেনজুড়ে এই পরীক্ষা চালানো হবে বলে মনে করা হচ্ছে। তবে ডিভাইস ব্যবহারকারীদের এই সতর্কবাণী পাওয়ার জন্য তাদের ডিভাইসকে আগে প্রস্তুত করতে হবে।

পরীক্ষা চলার সময় ব্যবহারকারীদের ডিভাইসের হোম স্ক্রিনে একটি বার্তা উপস্থিত হবে, ডিভাইসটি ভাইব্রেট করবে এবং ১০ সেকেন্ড সাইরেনের মতো তীব্র শব্দ শোনা যাবে। এমনকি ফোনটি সাইলেন্টে সেট করা থাকলেও গ্রাহকরা এই বার্তা পাবেন।

এই জরুরি সংকেত পাঠানোর সিস্টেমটি কার্যকর হয়েছে আজ রোববার থেকে। যুক্তরাষ্ট্র, ক্যানাডা, জাপান এবং নেদারল্যান্ডে একই ধরনের ব্যবস্থার ওপর ভিত্তি করে ব্রিটেনের এই জরুরি সংকেতের মডেল তৈরি করা হয়েছে।

জরুরি বার্তাগুলি পাঠাবে শুধুমাত্র সরকার কিংবা জরুরি পরিষেবাগুলি। প্রাথমিকভাবে আবহাওয়া-সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনার সময় এই বার্তা পাঠানো হবে।

সংশ্লিষ্ট এলাকার মধ্যে ৯০% মোবাইল ব্যবহারকারীদের কাছে একটি বার্তা পৌঁছে যাবে। এসব বার্তায় ওই এলাকায় ঝুঁকির বিশদ বিবরণ থাকবে এবং কীভাবে এর থেকে রক্ষা পাওয়া যাবে সে সম্পর্কে নির্দেশাবলী থাকবে।

বার্তাগুলো শুধু সেখানেই পাঠানো হবে যেখানে মানুষের জীবনের তাৎক্ষণিক ঝুঁকি থাকবে। তবে অনেকই বহু মাস বা বছর ধরেও এধরনের সতর্কতা নাও পেতে পারেন।

ব্রিটেনের কেবিনেট সচিব অলিভার ডাউডেন বিবিসিকে বলেছেন, জরুরি বার্তাগুলি মানুষকে সুনির্দিষ্টভাবে মানুষকে “টার্গেট করে” পাঠানো হবে। এবং তিনি আশা করেন এই পরীক্ষা ছাড়া অনেক লোককে হয়তো আর কখনই সতর্কবার্তা দেখতে হবে না।

জরুরি সতর্ক বার্তায় ‘রক্ষা পেতে পারে জীবন’

ব্রিটেনের মন্ত্রীপরিষদ বিভাগ জানাচ্ছে, এই পরিষেবাটি হবে নিরাপদ, এটা পাওয়া যাবে বিনামূল্যে এবং এজন্য কারও টেলিফোন নম্বর, পরিচয় বা অবস্থানের মতো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে না।

এই জরুরি পরিষেবায় ‘সেল ব্রডকাস্টিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং বার্তাগুলি পাঠানো জনসাধারণের বর্তমান অবস্থানের উপর ভিত্তি করে। এর জন্য ফোনের লোকেশন সার্ভিস চালু করার প্রয়োজন হবে না।

যখন একটি জরুরি সতর্ক বার্তা প্রচার করা হবে তখন একটি নির্দিষ্ট এলাকার সবগুলো সেল টাওয়ার সেটি সম্প্রচার করবে, এবং নির্বাচনী ওয়ার্ডের আকারের সমান এলাকায় বার্তাটি পৌঁছে যাবে।

সূত্র : বিবিসি বাংলা

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit