বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ক্রেডিট সুইস অধিগ্রহণ করছে ইউবিএস

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ড সরকারের চাপে পড়ে ইউবিএস ক্রেডিট সুইস অধিগ্রহণ করেছে বলে জানা গেছে। এতে করে ক্রেডিট সুইসের গ্রাহকদের মধ্যে থাকা শঙ্কা অনেকটাই কেটে গেছে। পাশাপাশি এই অধিগ্রহণের ফলে এশিয়ার শেয়ার বাজারে ব্যাংকিং খাতে বেশ চাঙাভাব দেখা গেছে। 

এর আগে, সুইস সরকারের কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের পরামর্শে ক্রেডিট সুইসকে ৫ হাজার ৪০০ কোটি ডলার তহবিল সরবরাহ করলেও ব্যাংকটির শেয়ারের দরপতন রোধ করা যায়নি। এ অবস্থা প্রায় এক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর সরকারের মধ্যস্থতায় ক্রেডিট সুইসকে অধিগ্রহণে সম্মত হলো ইউবিএস। 

এ বিষয়ে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেছেন, ‘এ পরিস্থিতিতে ইউবিএসের ক্রেডিট সুইস অধিগ্রহণই হলো সবচেয়ে সর্বোত্তম সমাধান।’ সুইস প্রেসিডেন্ট জানান, সুইজারল্যান্ড সরকার, সুইস আর্থিক খাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এফআইএনএমএ এবং সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এই ডিলকে সমর্থন দিতে সম্মত হওয়ার পরই কেবল এই অধিগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

সুইজাল্যান্ডের অর্থমন্ত্রী কারিন কেলার-শুটার বলেছেন, ইউবিএসকে কোনো ধরণের ক্ষতি থেকে রক্ষা করতে ৮০০ কোটি ডলারে একটি বীমা করা হয়েছে। তবে এই বীমা কেবল তখন কার্যকর হবে যখন শর্তে বর্ণিত কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে ইউবিএস। এদিকে, যেসব বেসরকারি বিনিয়োগকারী ক্রেডিট সুইসে ১ হাজার ৬০০ কোটি ডলার তহবিল বিনিয়োগ করেছিলেন তাদের অর্থও ফেরত দেয়া হতে পারে। 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit