বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

গোপালগঞ্জ সদরের ৬ ইউনিয়ন ও কোটালীপাড়া পৌরসভায় ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ ও কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সদর উপজেলার লতিফপুর, দূর্গাপুর, হরিদাশপুর, রঘুনাথপুর, বোড়াশী ও গোবরা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

এ ছাড়া কোটালীপাড়া পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় সেখানে শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। গোপালগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬৭ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন।

এ ৬ ইউনিয়নে ভোটার সংখ্যা মোট ৫৭ হাজার ৪৯১ জন। আর কোটালীপাড়া পৌরসভায় মেয়র পদে নির্বাচন না হলেও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ২৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২জন প্রার্থী রয়েছেন। আর ভোটার রয়েছেন ১৫ হাজার ৯৫৮ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit