শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক পল্লব কুমার হাজরাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবেন।

আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে দুর্ঘটনার মূল কারণ, গাফিলতিসহ বিস্তারিত অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দাফন-কাফনের জন্য তাদের পরিবার প্রতি ২০ হাজার টাকা এবং আহত যাত্রীদের ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা দেয়া হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। 

মাদারীপুর পুলিশ মো. সুপার মাসুদ আলম বাসসকে জানান, আজ সকাল সাড়ে ৭টায় মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙ্গে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit