শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

চালকদের অবহেলা ও অসতর্কতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চালকদের অযোগ্যতা, অবহেলা এবং অসতর্কতা সড়ক ও মহাসড়কে প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া সরকার যোগ্যতা যাচাই না করে যেনতেনভাবে চালকদের লাইসেন্স দেওয়ার কারণে সড়ক-মহাসড়কগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সড়কে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হলেও সরকারের সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই।

আজ মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওয়া শোকবার্তায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস মাদারীপুরের শিবচরে কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ২০ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু ও বহু যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত ও শোকার্ত। এ ধরনের সড়ক দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা নিঃসন্দেহে হৃদয়বিদারক। মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় বহু মানুষ হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit