সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

মাত্র ৬৬ বলে ১০ উইকেটে ভারতকে ওড়াল অস্ট্রেলিয়া!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে রঙ্গিন পোশাকে ভারতের মতো দলের ব্যাটিং লাইনআপ স্রেফ ধসিয়ে দিলেন মিচেল স্টার্ক। এই গতিতারকার পাঁচ উইকেট শিকারের ম্যাচে স্বাগতিক ভারতকে স্রেফ উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্টিভেন স্মিথের দল জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। তাও ৩৯ ওভার হাতে রেখে!

বিশাখাপত্তনমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অল-আউট হয় ভারত। দলীয় ৩ রানেই মিচেল স্টার্কের বলে শুভমান গিলের (০) বিদায়। স্টার্কের দ্বিতীয় শিকার হওয়ার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান। এরপর ‘গোল্ডেন ডাক’ মারা সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুলকেও (৯) তুলে নেন স্টার্ক। ভারত ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। মিডল অর্ডারে নেমে অক্ষর প্যাটেল ২৯ বলে ১ চার ২ ছক্কায় অপরাজিত ২৯ রান না করলে ভারতের স্কোর তিন অংকে যেত না। ৮ ওভারে ৫৩ রানে ৫ উইকেট নেন স্টার্ক। সিন অ্যাবট নেন ২৩ রানে ৩টি, নাথান এলিস ২টি। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit