রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ? ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সভা চাইলো ফ্রান্স-ওমান একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দোহা শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

লাদাখ সীমান্ত পরিস্থিতি ‘বিপজ্জনক’: জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা আর চীনের ৪০ সেনা নিহত হন। সেসময় এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয় কূটনৈতিক ও সামরিক আলোচনার পর। এর দুবছর পর ২০২২ সালের ডিসেম্বরে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেসময়ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন করে এবার লাদাখে ভারত-চীন সীমান্তের পরিস্থিতি ভালো নয় বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই। শনিবার (১৮ মার্চ) এক আলোচনা সভায় তিনি বলেন, ‘সীমান্তের বেশ কিছু অংশে চীন এবং ভারতের সেনাবাহিনী কাছাকাছি অবস্থানে রয়েছে। সেখানকার সামরিক পরিস্থিতি বিপজ্জনক।’ ২০২০ সালের সেপ্টেম্বরে যেসব সমঝোতা হয়েছিল, চীনের তা বাস্তবায়ন করার কথা থাকলেও তা তারা এখনও করেনি বলে দাবি জয়শঙ্করের। তবে তিনি জানান, অনেক এলাকা থেকে দুই পক্ষই সেনা সরিয়ে নিয়েছে। 

এর আগে শুক্রবার (১৭ মার্চ) ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে বলেছিলেন, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শক্তি বৃদ্ধি করছে চীন। তৈরি হচ্ছে নতুন নতুন পরিকাঠামো। কমানো হয়নি সেনাসংখ্যাও। তবে যেকোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। চীন সীমান্ত নিয়ে সেনাপ্রধানের এমন বক্তব্যের পরই পররাষ্ট্রমন্ত্রীর এমন উদ্বেগে শুরু হয়েছে ভারত-চীন সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit