শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

কাশিমপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন  ও শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View
স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুরে শ্রমিক সংগঠনের উদ্যেগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উদযাপন ও বস্ত্র শ্রমিকদের কল্যানে, অধিকার আদায়ের সংগ্রামে  এবং আইনি সহায়তার লক্ষ্য নিয়ে ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন জেনেভা-সুইজারল্যান্ড এর অন্তর্ভুক্ত বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাশিমপুর কোনাবাড়ির দক্ষিণ জরুন এলাকার হালিমা গার্মেন্টস সংলগ্ন সংগঠনটির কাশিমপু- কোনাবাড়ি আঞ্চলিক কমিটির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপন ও  আঞ্চলিক  অফিসের উদ্বোধন করা হয়। 
এসময় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কাশিমপুর কোনাবাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের  কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন চৌধুরী।  সংগঠনটির কাশিমপুর কোনাবাড়ি আঞ্চলিক কমিটির সদস্য মোঃ মেহেদী হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আঞ্চলিক কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মান্নান, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের(যুব কেন্দ্রীয় কমিটির ) সভাপতি মোঃ হাসান আলী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সবুজ, কাশিমপুর থানা আওয়ামীলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন, কাশিমপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলা, কোনাবাড়ি থানা শ্রমিকলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন জহির, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস মাহমুদা আক্তার মুক্তি, গাজীপুর সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ডের  সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন মোল্লা, আইবিসি এর গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, গার্মেন্ট টেইলার্স ওয়ার্কারলীগ আশুলিয়া থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজেরুল ইসলাম সুমন।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় ও  কাশিমপুর কোনাবাড়ি আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এসময়ে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪০

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit