শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম

দেশে শান্তি ফেরাতে বিএনপিকে তাড়াতে হবে: কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১৮ মার্চ) সকালে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত ও এই এলাকার ভোটার ১ হাজার ২৪৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে সিটি করপোরেশন। ওই অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেননসহ আরও অনেকে। কামরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের সব অর্জনকে তারা (বিএনপি) ম্লান করে দিতে চায়। তারা দেশের শান্তি চায় না, মানুষের কল্যাণ চায় না।  তাদের দেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত দেশে শান্তি আসবে না।’

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক কিংবা অন্য কোনো ধরনের সরকারের দাবি মানারও কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এই সরকার (আওয়ামী লীগ) থাকলে দেশ ভালো থাকে, এই সরকার থাকলে মুক্তিযোদ্ধারা ভালো থাকে। তাই মুক্তিযোদ্ধাদের একমাত্র কাজ স্বাধীনতার পক্ষের শক্তিকে সহযোগিতা করা, তারা যাতে আবার ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করা। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit