শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বিদেশি শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত ব্রাসেলস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১৭ মার্চ) সকালে দূতাবাসের উদ্যোগে ব্রাসেলসের বেপস ইন্টারন্যাশনাল স্কুলে এ উপলক্ষে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলটিতে বিশ্বের ৫৪টিরও বেশি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছে বলে জানানো হয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে। 

অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে তুলে ধরেন বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নে মিশন প্রধান মাহবুব হাসান সালেহ। এ সময় বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি গ্রাফিক ডকুমেন্টারি ও একটি টাইমলাইন উপস্থাপন করা হয়।  

প্রশ্নোত্তর পর্বে শিশু-কিশোররা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, বাংলাদেশের স্বাধীনতা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে। এ সময় বাঙালির ইতিহাসে ‘জয় বাংলা’ স্লোগানের প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত সালেহ বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করেন।  

অনুষ্ঠান শেষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১০৭ শিক্ষার্থীর হাতে ‘মুজিব গ্রাফিক নভেল’-এর ইংরেজি অনুবাদ তুলে দেয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা প্রোথিত করতে হবে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বেলজিয়াম ও লুক্সেমবার্গে বসবাসরত বাঙালি কমিউনিটির সদস্যরা বলেন, জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনের সর্বোত্তম উপায় হলো তার জীবনাদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেয়া।  

দিনের শুরুতে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit