শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

আমরা এগিয়েছি অনেক দূর, যেতে হবে আরও বহুদূর : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : নারীর অগ্রগতির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা এগিয়েছি অনেক দূর, কিন্তু যেতে হবে আরও বহুদূর। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব রাজনীতি ও নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’আজ শনিবার সকালে রাজধানীর বিজয় নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন সমাজ গড়তে হলে অন্তর্ভুক্তিমূলক সংগঠন খুব জরুরি। স্বাধীনতার ৫২ বছর পরে নারীর অগ্রগতিতে প্রাপ্তি অনেক। অধিকার প্রশ্নে নারীরা অনেক দূর এগিয়ে গেলেও সামাজিক কিছু রক্ষণশীলতা আছে। সর্বোচ্চ পদে থাকলেও নারী নিরাপদ নয়।’

ডা. দীপু মনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় নারীর ইজ্জত সম্ভ্রম হানির মতো সামাজিক ধারণা থেকে সমাজকে মুক্ত করতে হবে। এর আচরণগত দায় পুরুষের। ভাষা দিয়ে নারীকে দমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে। নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠা করতে, নারীর অংশীদারিত্ব বৃদ্ধি করতে হলে পুরুষকে এ আন্দোলনে যুক্ত করতে হবে। রাজনীতিতে নারীর অগ্রগতির জন্য তাদের আত্মবিশ্বাস তৈরির জন্য আরও কাজ করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit