বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট

 কোম্পানীগঞ্জে আ.লীগ সভাপতিকে পেটালেন তিন ভাতিজা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আবুল বাশার (৬৫) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি। শনিবার (১৮ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ইউছুফ মার্কেটে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী জানান, হামলাকারী আব্দুল মালেক (৩২), আলাউদ্দিন (৪০ ও আব্দুল জব্বার (৩৭)। তারা আমার বাড়ির দুরসম্পর্কের ভাজিতা হয়।  কয়েক মাস আগে আমরা দুটি পক্ষ এক ব্যক্তির বিরুদ্ধে ১৭ ডিসমিল জায়গার বিরোধ নিয়ে এক পক্ষ হয়ে একটি পক্ষের জন্য মামলা করি। ওই মামলার খরচ আমরা দুটি পক্ষ যৌথ ভাবে বহন করি।  গতকাল শুক্রবার সন্ধ্যায় হামলাকারী তিনজন চরহাজারী ইউনিয়নের ইউছুফ মার্কেটে আমার কাছে ওই টাকার মৌখিক হিসেব চায়।  তখন আমি তাদেরকে বলি এই টাকার হিসেবে আমাদের পক্ষের আরেক জনের কাছে লিখিত আছে। হিসেব করতে হলে তার সামনে পুনরায় হিসেব করা হবে।  তখন তারা তাৎক্ষণি হিসেবে চেয়ে আমাকে বেধড়ক পেটায়।  তিনি আরো জানান, তার ঠোটে নয়টি সেলাই দেয়া হয়েছে।      

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্তদের মুঠোফোন ফোন করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।  তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit