বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। 

এদিন সকালে আ’লীগ অফিস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে দলীয় অফিসে, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, আ’লীগ সহ-সভাপতি জোবায়দুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক  মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী ,আ”লীগ নেতা এমএ মোমিন প্রমূখ ।

এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ,কেক কেটে জন্মদিন পালন ও শিশু কিশোরদের মাঝে বিজয়ী পুরস্কার বিতরণ করা হয় । এতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৩,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit