রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ৩ জনের মৃত্যু  

আশুলিয়া ঢাকা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি  : শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি কারখানার সেপটিক ট্যাংক থেকে এক পরিচ্ছন্নতাকর্মীসহ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছেন ফায়ারসার্ভিস।বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার আল রহমান নীট ফ্যাশন বিডি লি: নামের একটি কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরআগে, বিকেল ৪টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামে তারা।নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন খাগালিয়া এলাকার সহিদ মিয়ার ছেলে মো: মিঠু (১৬), খুলনা জেলার বটিয়াঘাটা থানার বুনারাবাদ এলাকার নুর ইসলাম শিকদারের ছেলে মো: রাকিব শিকদার (২২) এবং অপরজন রংপুরের গংগাচড়া থানা এলাকার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৬)। এদের মধ্যে মিঠু পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো এবং বাকী দুইজন আল রহমান নীট ফ্যাশন বিডি লি: কারখানার শ্রমিক। এরা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে আল রহমান নীট ফ্যাশন বিডি লি: কারখানার সেপটিক ট্যাংকি পরিস্কার করার জন্য সুইপার মিঠু ট্যাংকিতে নামেন। কিন্তু দীর্ঘ দুই ঘন্টা পার হয়ে গেলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে ওই কারখানার দুইজন শ্রমিক ট্যাংকে নামেন। পরে তাকে তারা না পেয়ে দু’জনেই উপরে উঠার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা রাত সোয়া ৮টার দিকে তাদের উদ্ধারে খোঁজ করতে থাকেন। পরে তাদের তিনজনের মৃতদেহ উদ্ধার করে।এব্যাপারে আল রহমান নীট ফ্যাশন বিডি লি: কারখানা কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।ফায়ারসার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারি পরিচালক মো: আলাউদ্দিন জানান, একটি কারখানার সেপটিক ট্যাংকে তিনজন পড়ে নিখোঁজ হয়েছে এমন খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছ।
কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit