শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

গুইমারা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৭৬ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গুইমারা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্টের  পলাশপুর জোন বনাম যামিনী পাড়া জোনের মধ্যে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে পলাশপুর জোন যামিনী পাড়া জোনকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন।বুধবার (১৫ মার্চ ২০২৩ইং) বিকাল সাড়ে ৩টার দিকে  মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  পলাশপুর জোন এবং যামিনী পাড়া জোনের মধ্যে গুইমারা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন ।গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এম এইচ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত।

এই টুর্নামেন্টে গুইমারা রিজিয়নের আওতায়  ছয়টি জোন অংশগ্রহন করেন, মাটিরাঙ্গা জোন, সিন্দুকছড়ি জোন, লক্ষীছড়ি জোন,পলাশপুর ৪০ বিজিবি জোন, যামিনীপাড়া ২৩বিজিবি জোন, রামগড় ৪৩ বিজিবি জোন ।ফাইনাল খেলায় যামিনী পাড়া  জোনকে ২- ০গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেন পলাশপুর  জোন। 
এসময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে:কর্ণেল কামরুল হাসান পিএসসি,  লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এ.ইচএম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা,খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের জোন অধিনায়ক লে:কর্ণেল মো:সোহেল আহমেদ পিএসসি,  ২৩বিজিবি   যামিনী পাড়া জোনের জোন অধিনায়ক এবি এম জাহিদুল করিম পিএসসি, গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর মো:খালেদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো:মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,  মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক,  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:জাকারিয়া,সহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা জনপ্রতিনিধি,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।খেলা শেষে বিজয়ী  চ্যাম্পিয়ন দল  পলাশপুর জোনকে ট্রফি ও ৫০হাজার টাকা এবং রানার্স আপ যামিনী পাড়া জোনকে ট্রফি ও ২৫ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে মেডেল এবং ১০ হাজার টাকা করে দেয়া হয়। 

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit