রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

সকল বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View
ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে। জাতীয় মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবেবুধবার (১৫ মার্চ) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধ করার চেষ্টা করছি। অন্যান্য সামাজিক সমস্যার মতই একটি সমস্যা র‌্যাগিং। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে হবে না। র‌্যাগিং বন্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আইন থাকা সত্ত্বেও বিশ্বের অনেক জায়গায় এখনও র‌্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারো কাম্য নয়। এটি বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে’।

এ সময় তিনি আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হতে পারে, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। 

এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করেন এবং মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, স্থানীয় দৌলতপুর আসনের জাতীয় সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা প্রমুখ।

উল্লেখ্য, ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্টিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ১৮টি বিশ্ববিদ্যালয় কলেজ অংশ নেয়। 

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৩,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit