রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শত্রুতামূলক প্রতিপক্ষরা ১২৫টি কলাগাছ কেটে ফেলে॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীর উপজেলার মোক্তারপুর ডাঙ্গাপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শত্রুতামূলক প্রতিপক্ষরা মোঃ হাসানুজ্জামন এর ১২৫টি কলাগাছ কেটে ফেলে।

গত ১৫/০৩/২০২৩ ইং তারিখে মোঃ হাসানুজ্জামান, পিতা: মোঃ মতিয়ার রহমান এর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফুলবাড়ী আমলী আদালত দিনাজপুর এর দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় ১৪/০৩/২০২৩ ইং তারিখে বিলেক সাড়ে ৫টায় খয়েরবাড়ী ইউপির মুক্তারপুর মৌজার জেএল নং-৬৭, খতিয়ান নং-৮৭, দাগ নং- ৩৭৩ জমির পরিমান-৭৯ শতক মধ্যে ২৮ শতক জমি হাসানুজ্জামানের একই গ্রামের প্রতিপক্ষ মোঃ মেজবাহুল-(৩৭) পিতা- মৃতঃ মোজাফফর, মোঃ গোলাপ হোসেন (৩৮), পিতা- মৃতঃ আবুল খায়ের, মোঃ আজিজুল (৪৫), পিতা- মৃতঃ আবুল খায়ের, মোঃ সইদুল ইসলাম (৪২), পিতা- মৃতঃ আবুল খায়ের, মোঃ মাহমুদ- (৩৯) পিতা- মৃতঃ মোজাফফর , মোঃ মাসুদ রানা (৪০) পিতা- মৃতঃ মোজাফফর, মোঃ মনজ্জুরুল ইসলাম, পিতা-মোঃ মৃতঃ মোজাফফর, মোঃ আনিসুর রহমান(৫৫), পিতা- মৃতঃ আবুল খায়ের।

তারা দলবদ্ধ হয়ে হাসানুজ্জামানের জমিতে গিয়ে হাসুয়া দিয়ে ১২৫ টি কলার গাছের কান্দি কেটে নিয়ে যায় যাহার মূল্য ৭৫ হাজার টাকা ফেলে দেন। এছাড়া ১২৫ টি কলার চারা কেটে ফেলে দেন আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। উক্ত জমি মোঃ হাসানুজ্জামান ফুলবাড়ী সহকারী জর্জ আদালত দিনাজপুর থেকে নিস্পত্তিকৃত ৪১/২০১৫ অন্য নম্বর মোকদ্দমায় গত ৩০/০১/২০২৩ ইং তারিখে রায় প্রদান করেন। রায় পাওয়ার পর উল্লেখ্য ব্যাক্তিরা একের পর এক ক্ষতি সাধন করছেন বলে মামলায় উল্লেখ্য করেন।

এই ঘটনায় জমির মালিক মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে ৯ জন কে আসামি করে দিনাজপুর আদালতে মামলা দায়ের করেন। এ ব্যাপারে প্রতিপক্ষ মোঃ মেজবাহুল (৩৭) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের বিরুদ্ধে মোঃ হাসানুজ্জামান যে মামলা করেছে তা মিথ্যা, এই ঘটনার সাথে আমরা কেউ জরিত নই। বিরোধ পূর্ণ ওই জমি আমাদের।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit