রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের প্রতিনিধি দল টেকনাফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে মিয়ানমারের ২২ জনের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে। 

মিয়ানমারের রাখাইন স্টেটের মংডু টাউনশীপ থেকে বুধবার সকাল ১০টার কিছু পরে নাফ নদী পার হয়ে স্পীড বোটে তারা টেকনাফ জেটি ঘাটে এসে পৌঁছান। এসময় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রাখাইন স্টেটের মংডু থেকে টেকনাফে এসেছে। প্রতিনিধি দল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি স্বদেশে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করবেন তারা। এছাড়া তাদের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনের কথা রয়েছে। 

প্রথম দিকে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা এখন বলা হচ্ছে। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের শ’খানেক রোহিঙ্গা রয়েছেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে মিয়ানমারকে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। বাংলাদেশের দেওয়া এই তালিকা যাচাই-বাছাই শেষে প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit