মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মমকে নিয়ে যা বললেন আবুল হায়াত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। সম্প্রতি তিনি একটি নতুন নাটক পরিচালনা করেছেন। নাম ‘ওলট পালট’। রাবেয়া খাতুনের লেখা গল্পের এ নাটকটির নাট্যরূপ দিয়েছেন নির্মাতা।

এ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। প্রায় দুই বছর আগেও একবার আবুল হায়াতের পরিচালনায় কাজ করেছেন মম। নির্মাতা জানিয়েছেন এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে।

আবুল হায়াত বলেন, ‘সহশিল্পী হিসেবে এর আগে মম আমার সঙ্গে অনেক নাটকেই অভিনয় করেছে। আমার নির্দেশিত নাটকেও অভিনয় করেছে। অভিনেত্রী হিসেবেও সে খুব ভালো। তার চরিত্রটি সে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

শিগগিরই নাটকটি চ্যানেলে আইতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে মম অভিনীত খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ নামে একটি সিনেমা কিছুদিন আগে মুক্তি পেয়েছে। এতে মম’র অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit