শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে পৃথক পৃথক অভিযানে জুয়াড়ীসহ ৭জন আটক ॥

মোঃ আফজাল হোসেন,দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২০০ Time View

মোঃ আফজাল হোসেন,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে জুয়াড়ী মাদক মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ ৭ জনকে আটক করেছে থানা পুলিশ ও বিজিবি। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ী এক মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভূক্ত একজনকে আটক করা হয়।

পুলিশ কর্তৃক আটক জুয়াড়ীরা হলেন,উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের উষাহার গ্রামের মৃত.ছমস উদ্দিন এর ছেলে মো.নুর ইসলাম(৬২),একই গ্রামের মৃত ছলিমুদ্দিন এর ছেলে মো.সাইফুল মন্ডল(৩৫), মৃত মহির উদ্দিন এর ছেলে মো.আব্দুর রহমান(৫২),পানিকাটা গ্রামের মো.শহিদুল তরফদার এর ছেলে মো.মিজানুর রহমান(৪২),জোয়ার গ্রামের মো.মমিনুল মুন্সির ছেলে মো.জাকিরুল ইসলাম (৩৬)।পুলিশ জানায়,শুক্রবার রাত ১১টায় এলুয়াড়ী ইউনিয়নের জোয়ার গ্রামস্থ একটি ইট ভাটার পাশে পরিত্যাক্ত জায়গায় জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করে ।

একই সাথে ওই রাতেই পৌর শহরের গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মৃত আব্দুল আজাদের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী মো.মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। একইদিন পৃথক অভিযানে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী হাট গ্রামের দফিল উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন(৩১)কে ৯ পিচ ট্যাফেন্টা ট্যাবলেট ও ৫ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় সোপার্দ করে বিজিবি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম জানান,শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫জন জুয়াড়ীকে আটক করে মামলা দায়ের করাসহ একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়েছে সেইসাথে বিজিবি কর্তৃক মাদকসহ একজনকে আটক করে থানায় মামলা করলে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit