সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শন মার্শ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার শন মার্শ। ২২ বছর শেফিল শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মার্শ। জাতীয় দলের হয়ে ৩৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ৩৯ বছর বয়সী  ক্রিকেটারের।

২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অভিষেক হয় মার্শের। গেল বছর অধিনায়ক হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের শিরোপা জিতেন মার্শ। ফাইনালে ভাই মিচেল মার্শের অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ম্যাচে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ-সেঞ্চুরিতে ১২ হাজার ৩২ রান করেছেন মার্শ। তিন ফরম্যাট মিলিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৩৬ ম্যাচে সর্বোচ্চ ১২ হাজার ৮১১ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৩৮ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান করেন মার্শ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit