রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

কিয়ামতের দিন যারা ক্ষুদ্র পিঁপড়ার মতো হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : আমর ইবনে শোআইব তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। তাদের চারদিক থেকে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদের টেনে নেওয়া হবে। আগুন তাদের গ্রাস করবে, জাহান্নামিদের গলিত রক্ত ও পুঁজ তাদের পান করানো হবে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৯২)

উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) অহংকারী ও দাম্ভিকদের সতর্ক করেছেন। যারা আল্লাহর সৃষ্টিকূল ও মানুষের ওপর দম্ভ প্রকাশ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের লাঞ্ছনাকর শাস্তি দেবেন। শুধু এই হাদিস নয়; বরং অসংখ্য আয়াত ও হাদিসে অহংকার ও অহংকারীদের নিন্দা করা হয়েছে এবং তা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে ব্যবহৃত ‘জার’ দ্বারা এমন পিঁপড়াকে বোঝায়, যা সাধারণ পিঁপড়ার চেয়েও বেশি ক্ষুদ্র। তাফসিরবিদরা বলেন, এক শ জার বা ক্ষুদ্র পিঁপড়া ওজন করলে একটা গমের সমান ওজন হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit