বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

ইদরিস (আ.)-এর স্মৃতিবিজড়িত স্থান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : আদম (আ.) ও শিস (আ.)-এর পর আল্লাহর পক্ষ থেকে তৃতীয় নবী ছিলেন ইদরিস (আ.)। পবিত্র কোরআনে দুইবার আল্লাহর নবী ইদরিস (আ.)-এর কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে সত্যবাদী নবী, উঁচু মর্যাদাবান ও ধৈর্যশীল হিসেবে অভিহিত করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আপনি এই কিতাবে স্মরণ করুন ইদরিসের কথা, তিনি সত্যনিষ্ঠ নবী ছিলেন। এবং আমি তাকে উঁচু মর্যাদায় উন্নীত করেছিলাম।’ (সুরা মারইয়াম, আয়াত : ৫৬-৫৭)

হাদিসের বর্ণনা মতে, তিনি সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন এবং মিরাজের রাতে চতুর্থ আসমানে তাঁর সঙ্গে মুহাম্মদ (সা.)-এর সাক্ষাৎ হয়। তিনি গণিতশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। ইদরিস (আ.) মিসরের মেমফিস  (Memphis)  শহরে জন্মগ্রহণ করেন।

কারো মতে ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেন এরপর মিসরে হিজরত করেন। সুরিয়ানি ভাষায় তাঁর মূল নাম ছিল হিরমাস আল-হারামিসা। কথিত আছে, তাঁর সময়ে ১৮৮টি নগর তৈরি হয়েছিল। তিনিই সর্বপ্রথম প্রজ্ঞাপূর্ণ কথার প্রচলন ঘটান।

সূত্র : আতলাস আল-কোরআন, ড. শাওকি আবু খলিল

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit