বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সাভার পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীণ ভবন ধসে ১৬ জন আহত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীণ নতুন ভবনের ১০ তলার ছাঁদের ঢালাই কাজের জন্য নির্মিত কাঠামো ধসে পড়েছে। এতে ১৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় ১৬ জন আহতের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম। এর আগে বিকেল ৪টার দিকে আশুলিয়ার ডিইপিজেড গনকবাড়িতে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীণ ভবনে ওই ঘটনা ঘটে।প্রাথমিকভাবে তারা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা যায়। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ১০ তলা ভবনটির ছাঁদের ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়েছিল। সেখানেই বেঁধে রাখা রডের কাঠামোটি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত ১৫ জন শ্রমিক আহত হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মেডিক্যালে পাঠানো হয়েছে। অনেকেই মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন। আমরা সবাইকে জীবিত উদ্ধার করেছি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সূত্র জানায়, সাইক্লোর্টন স্থাপনা প্রকল্পের আওতায় ১০ তলা ভবনটির ছাঁদের ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়। সেখানেই অডিটোরিয়ামের অংশটি একটু উঁচু ছিল। সেখানে ঢালাই করার সময় সেটি ধসে পড়ে। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, ছাঁদ ধসের বিষয়টি জানতে পেরেছি। বিস্তারিত জানতে সেখানে যাচ্ছি। ওখানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ করা হচ্ছিল।
ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, বিকেলে ছাদের কিছু অংশ ভেঙে যায়। এতে কেউ নিহত হয়নি। ফায়ার সার্ভিস ও আমরা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তিনি আরও বলেন, ভবনটি হাসপাতালের জন্য করা হচ্ছিলো। ২০১৬ সাল থেকে এই ভবনের কাজ শুরু হয়েছে। ঠিকাদারির কাজটি করছিলেন স্টার লাইট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। ঘটনার পর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে আর দেখা যায়নি।
এবিষয়ে গণপূর্তের সাভার কার্যালয়ের উপ-প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ভবনটি আমরা বা গণপূর্ত নির্মাণ করছি না। ভবনটি পরমাণু শক্তির নিজস্ব প্রকৌশলী এবং কনসালটেন্টরা নির্মাণ করছে। ফলে এটির নির্মাণ ত্রুটি বা ভবন ধসের কারণ তারা ভালো বলতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit