বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’ নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ মেহেরপুরে বিএনপিপ্রার্থী মাসুদ অরুণ ও আমজাদের পরাজয়ের নেপথ্যে বাংলাদেশেকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রোপচার প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল / আমাদের যে প্রতিশ্রুতি, সেটা পরিপূর্ণ করবো মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান নেতা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য একটি প্রেপ্তারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এতে প্ররোচনামূলক বক্তৃতা মামলায় সাময়িক সাময়িক স্বস্তি পেলন ইমরান খান।

পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্ট (বিএইচসি) স্থানীয় সময় শুক্রবার এই স্থগিতাদেশ দেন। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক বৃহস্পতিবার ওই পরোয়ানা জারি করেছিলেন। ইমরানকে গ্রেপ্তারে নির্দেশ দেন তিনি। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান খান। সেই আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট। এমনটাই জানানো হেয়েছে কোয়েটা, জিও নিউজ এর প্রতিবেদনে। 

বিচারপতি কাকার ওয়ারেন্ট স্থগিত করার সময় বেলুচিস্তান পুলিশ প্রধান, এসপি লিগ্যাল এবং বিজলি থানার স্টেশন হাউস অফিসারের জন্যও সমন জারি করেন। এরপর শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয় বলে জানিয়েছে জিও নিউজ। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা মোট ৩৭টি মামলার মুখোমুখি হবেন তিনি। 

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার। 

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit