বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

ভোটাররা ভোট দিতে না পারলে ব্যর্থতার দায় আমাদের নিতে হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনের প্রধান কাজ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটাররা কে-কোন দলকে ভোট দিয়েছে, সেটা কমিশনের দেখার বিষয় নয় উল্লেখ্য করে সিইসি বলেন, ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাদের যদি প্রতিহত করা হয়, ভোট কেন্দ্রে যদি তাদের অধিকার খর্ব করা হয়, তাহলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমাদের ব্যর্থতার দায় নিতে হবে।

শনিবার (১১ মার্চ) সকালে কক্সবাজারের অভিজাত এক হোটেলে ‘নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তথ্যনির্ভর কোনো অভিযোগ আসেনি জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৮০টি আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সব সময় ইভিএমে নির্বাচন করার পক্ষে। আগামী নির্বাচনে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন নিয়ে কাজ করছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, পরীক্ষা-নিরীক্ষা করেই ব্যাপকভাবে আস্থাভাজন হয়ে ইসি ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছে। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তথ্য নির্ভর কোনো অভিযোগ আসেনি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit