মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

‘রোনালদোর মতো পরিশ্রমী হলে ১৫টি ব্যালন ডি’অর জিততেন মেসি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : মেসি আর রোনালদোকে ঘিরে এক যুগ ধরে বিশ্ব ফুটবলে চলে আসছে বিতর্ক। তাদের নিয়ে দুই ভাগে বিভক্ত ফুটবলাঙ্গন। অহরহ চলে তাদের তুলনা। ক্যারিয়ারে সব কিছুই অর্জন করেছেন লিওনেল মেসি। গত বছর জিতেছেন বিশ্বকাপ। অন্যদিকে রোনালদোর সামনে আর বিশ্বকাপ জয়ের সুযোগ নেই। এবার রোনালদোর সঙ্গে তুলনা টেনে মেসির পরোক্ষ সমালোচনাই করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি তারকা প্যাট্রিক এভরা।

বার্সেলোনা ছাড়ার পর ক্লাব ক্যারিয়ারে সাফল্য নেই মেসির। পিএসজির হয়ে এবারের মৌসুমটা দারুণভাবে শুরু হলেও বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলোর দুই লেগেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে। ফলে আরো একবার ইউরোপিয়ান সাফল্য থেকে বঞ্চিত হলো প্যারিসের তারকাবহুল ক্লাবটি। পিএসজির এই বিদায়ে মেসি ছিলেন একবারেই নিষ্প্রভ। নক আউট পর্বের দুই লেগের ম্যাচে মেসি কিছুই করতে পারেননি। এ জন্যই মূলত তার সমালোচনায় মেতেছেন সাবেকরা।

উল্লেখ্য, এ পর্যন্ত মেসিই সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জয় করেছেন। রোনালদো জিতেছেন পাঁচটি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেওয়ার কৃতিত্ব হিসেবে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আর্জেন্টাইন অধিনায়কই নিঃসন্দেহে এগিয়ে আছেন রোনালদোর চেয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit