শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

দেশের অগ্রযাত্রায় নারীরা অনন্য ভূমিকা রাখছে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি সুন্দর পৃথিবী গড়তে নারী-পুরুষের সমান ভূমিকা রয়েছে। এজন্য নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নারী-পুরুষসহ সব মানুষের বৈষম্য দূর করে শোষণ-বঞ্চনাহীন একটি বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন। বর্তমানে বাংলাদেশে সব অগ্রগতি-অগ্রযাত্রায় নারীরা অনন্য ভূমিকা রাখছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর রোটারী ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুরে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উদ্যোক্তাদের মেলা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চাঁদপুরের মেয়েরা বহুকাল আগে থেকেই শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিতে এগিয়ে ছিল। এখনো দেশে-বিদেশে চাঁদপুরের মেয়েরা তাদের কর্মদীপ্ত আলো ছড়াচ্ছে। গত কয়েক বছরে চাঁদপুরে অসংখ্য নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। চাঁদপুর উইমেন চেম্বার মেলার আয়োজন করেছে। এটি নারীদের প্রেরণা দিতে একটি মহৎ উদ্যোগ। আমি এ মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাই।

দীপু মনি বলেন, পৃথিবীতে এমন কিছু নেই যেটা নারী ছাড়া হয়। নারীদের জড়তার জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নারীদের হাত ধরে এগিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এখন আমাদের কাজটা করে যেতে হবে। নারীদের প্রযুক্তি শিখতে হবে। নারীকে তার যোগ্যতায় নিজের জায়গা করে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা রুবিনা মিরা এমপি, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সিনিয় ভাইস প্রেসিডেন্ট পাপড়ি বর্মন, ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, পরিচালক সেলিনা বেগম, সেচ্ছাসেবী সংগঠন আপনের উপদেষ্টা মাসুদ হাসান ও প্রতিষ্ঠাতা আহ্বায়ক রাশেদা আক্তার।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit